1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নিখোঁজের ৮দিন পর বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬০৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জঙ্গলে ৮দিন আগে নিখোঁজ হওয়া বৃদ্ধ হাজি সাদেক শিকদারের (৭০) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জঙ্গলে মালিখালী সেতুর সংলগ্নে নিহতের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুল আলমের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাজী সাদেক শিকদার কুমিল্লা জেলার দাউদকান্দি চক্রতলা গ্রামের মৃত জব্বার মাষ্টারের ছেলে। নিহত হাজি সাদেক শিকদার দীর্ঘ ২২বছর যাবত সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামের মো. ফিরোজ মিয়ার বাড়ির দালানের ৩য় তলায় মেয়ে ও মেয়ের জামাতা মোসলেউদ্দিনের ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। গত ১৬ মে বিকেলে আসরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়। পরে নামাজ শেষে আর বাসায় ফিরে আসেনি। পরের দিন এ ঘটনায় নিহতের মেয়ের গর্ভের নাতি সাইফুল ইসলাম শাওন বাদি হয়ে গত ১৭ মে সোনারগাঁ থানায় একটি জিডি করেন। যার নাং ৮৩২।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুল আলম জানান, একজন বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে নারায়ণগঞ্জ জেলা ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park