
হৃদয় হোসাইন বেড়া-প্রতিনিধি:
পাবনার বেড়ায় সুবিধা বঞ্চিত চরাঞ্চলের শিশুদের নিয়ে বিকে ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল- মাদক ছেড়ে খেলতে চল স্লোগানকে সামনে রেখে। শুক্রবার ( ৩ জুলাই) বিকেলে বিকে ফাউন্ডেশনের আয়োজনে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ঢালারচর দূর্গাপুর চরের স্বপ্নগ্রাম এলাকায় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালে ম্যাচটি উদ্বোধন করেন,দয়াল নগর প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা,বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ.বাতেন খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও ইলা প্যাডের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামাণিক, কমফোর্ট ফুড এন্ড এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জুলহাস উদ্দিন বাবু। প্রথম আলো বন্ধুসভা দয়াল নগর বন্ধুসভার যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার টুটুল প্রামাণিক। এসময় বক্তারা বলেন,শিশুদের সঠিক শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ একটি উন্নত, সুস্থ ও মানবিক সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অনেক। আমাদের শিশুরা সুনাগরিক হয়ে বেড়ে ওঠার পাশাপাশি দেশে একটি সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠবে। বক্তারা আরো বলেন, ফুটবল টুর্নামেন্ট শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানসম্মত ফুটবলার তৈরিতে কার্যকর অবদান রাখবে। বিকে ফাউন্ডেশন দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামানিক বলেন,সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের নানা অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখতে বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকের মধ্যে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ এর আয়োজন করেছে। তিনি আরও বলেন বিশ্বজুড়ে এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। সেই উন্মাদনার সাথে চর অঞ্চলের সুবিধা বঞ্জিত শিশুদের উপভোগ করার জন্য আমাদের এই আয়োজন। এই শিশুরাই একদিন বিশ্বকাপে খেলবে সেটাই আমাদের প্রত্যাশা। এ ফুটবল ম্যাচ দেখতে স্থানীয় ক্রীড়া প্রেমী দর্শক,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply