1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে খেলার মাঠে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের গজারিয়াপাড়া এলাকা থেকে রোজিনা আক্তার (৩৪) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার এক খেলার মাঠে ওই নারীর গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজিনা আক্তার ঢাকার মিরপুরের দক্ষিণ কোট বাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পুলিশ খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা স্মার্ট কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁও থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park