1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় পাটক্ষেত থেকে ভ্যান চালক ইউসুফের লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪৩০ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনা বেড়ায় পাট ক্ষেত থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) বিকেল চারটার দিকে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া বাজার সংলগ্ন নয়ানপুর কবরস্থানের পাশ থেকে ইউসুফ আলী (৫৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। ইউসুফ আলী নয়ানপুর গ্রামের মৃত্য খোরশেদ আলীর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়,গতকাল সারাদিন ভ্যান চালিয়ে সন্ধায় বাড়ি ফিরে অটোভ্যান চার্জে লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। ঐই রাতে পরিবারে লোকজন আত্মীয়দের বাড়ি ও পর দিন সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরে মঙ্গলবার বিকেলে স্থানীয়রা পাট খেতে তার লাশ দেখতে পেয়ে পরিবার ও থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো কোন অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park