1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় হাসান নামক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৪৯৭ বার পঠিত

বেড়া প্রতিনিধি:

পাবনার বেড়া পৌরসভাধীন সরকারি বিবি হাই স্কুলের বারান্দা থেকে একটি গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবি হাই স্কুলের বারান্দা থেকে এক সন্তানের জনক হাসান নামক এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। হাসান পৌর এলাকার দক্ষিন পাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে হাসান আলী (৪০)।পেশায় শ্রমিকের কাজ করলেও একজন পেশাদার জুয়ারি হিসেবে এলাকায় পরিচিত ছিল। পুলিশের ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় দুষ্কৃতকারীরা তাকে সেখানে নিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে।নিহতের গলাও পেটে কয়েকটি সুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ভাই রিক্সা চালক হেলাল জানান,নিহত হাসান রাজমিস্ত্রীর সহকারীসহ শ্রমিকের কাজ করলেও জুয়া খেলার নেশায় আসক্ত ছিল। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান,এলাকাবাসীদের দেওয়া সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে লাশ উদ্ধার করা হয়েছে, হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় তদন্ত চলছে কাউকে আটক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park