1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমিনপুর নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৫৫৩ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

নিজ বাড়ীতে সন্ধ্যাকালীন পূজায় নিয়োজিত অবস্থায় সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধা হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আমিনপুর থানাধীন নাটিয়াবাড়ী বাজারে এলাকায়। ভুক্তোভোগী মনোরমা সুত্রধর ঘটনার দিন ২০শে জুন (মঙ্গলবার) সন্ধায় অনুষ্ঠিত রথ যাত্রা শেষে বাড়ী ফিরে সন্ধ্যাকালীন পূজার কাজে নিয়োজিত ছিলেন বলে জানান তাঁর প্রতিবেশীরা।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ১০ বছর পুর্বে তার স্বামী মারা যাওয়ায় ও জীবিকার তাগিদে ৩ সন্তান বাহিরে থাকায় তিনি একাই গ্রামের বাড়িতে বসবাস করতেন। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ধারনা করা হচ্ছে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

এদিকে তাৎখনিক ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ( সুজানগর-আমিনপুর সার্কেল) রবিউল ইসলাম, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ও পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান মাহমুদ তুহিন।এ সময় তারা অতিদ্রুত হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park