1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাদল শেখ (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহতের ভাই রবিউল জানান, বাদল শেখের সঙ্গে শনিবার রাত ৯ টায় তার শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় নি। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। রবিউল আরও জানান, নোয়াগাঁও ইউনিয়নের নাসিরউদ্দিন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার দেলোয়ার হোসেন দিলুর সাথে আর্থিক লেনদেন নিয়ে কয়েকদিন আগে তার ভাইয়ের কথা কাটাকাটি হয়। এসময় তারা বাদল শেখকে হত্যার হুমকি দিয়েছিল। তার দাবি, এ হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারে।

বালু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, নিহত বাদল শেখ তার বুস্টার মেশিনে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মোবাইল বন্ধ থাকায় ভেবেছিলাম সে বাড়ি চলে গেছে। বর্তমানে লাইন বন্ধ রয়েছে। সকালে তার বুস্টার ঘরের সামনে লাশ পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park