1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়া বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে ঝাড় মিছিল

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৪২১ বার পঠিত

হৃদয় হোসাইন নিজস্ব সংবাদদাতা:

পাবনার সাঁথিয়া উপজেলা জাতিয়তাবাদীদল বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ায়পারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়–মিছিল করেছেন। সাঁথিয়া উপজেলা বিএনপি ও করমজা ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার(১৫ নভেম্বর) বিকেলে করমজা থেকে মিছিল বেড় করে হাবিবের দুই গালে জুতা মারো তালে তালে শ্লোগান দিয়ে বেড়া সিএন্ডবি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কয়েক”শ নেতাকর্মীরা। পরে এক পথ সভায় বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হারুনার রশিদ মজনু, সাবেক জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন মল্লিক,সাঁথিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান সোহেল,করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নুল আবেদীন মানিক,সাবেক বেড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সরকার কবির উদ্দিন,ছাত্রদল নেতা শহিদ মল্লিকপ্রমুখ। এ সময় বক্তারা বলেন জেলা বিএনপির আহবায়ক টাকার বিনিময়ে অযোগ্য ব্যাক্তিদের দায়িত্ব দিয়েছেন।দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করে বেড়া কলেজের সাবেক ভিপি ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমানকে আহবায়ক করার দাবী জানান। তা করা নাহলে কঠোর আন্দলনের হুশিয়ারী দিয়ে বেড়া-সাঁথিয়ায় হাবিব কে অবাঞ্চিত ঘোষনা করেন।পরে হাবিবের ছবি ও পুত্বলিকা পুড়িয়ে হাবিবের দুই গালে জুতা মারো তালে তালে শ্লোগান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উল্লেখ্যঃ সাঁথিয়া উপজেলা আহবায়ক কমিটি গত বৃহস্পতিবার(১৪ নভেম্বর)রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে ঘোষনা করা হয়। এ কমিটিতে খাইরুন নাহার খানম মিরুকে আহবায়ক , ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও সালাহউদ্দীন খান(ওসি) কে সদস্য সচিব করে ২৪ সদস্যর আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park