1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ইচ্ছাকৃতভাবে সয়াবিনের সরবরাহ কমিয়েছে ফ্রেশ: ভোক্তা অধিকার

  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২১৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

মিল থেকে ইচ্ছাকৃতভাবে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেয় মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ড। তিন মাসের বিক্রয়াদেশও নিষ্পত্তি করেনি প্রতিষ্ঠানটি। বুধবার প্রতিষ্ঠানের কারখানায় পরিদর্শনে এমন প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সয়াবিন তেলের মিল পর্যায়ের তদারকির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মেঘনা গ্রুপে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিলে উৎপাদন আগের মত থাকলেও, পণ্য সরবরাহে গাফিলতি পায় সংস্থাটি।

জানুয়ারিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই মিল থেকে সয়াবিন তেলের সরবরাহ ৩৬ হাজার টন হলেও, ফেব্রুয়ারিতে তা কমে হয় ২০ হাজার টন। মার্চে এখন পযন্ত আড়াই হাজার টন সয়াবিন তেল সরবরাহ করেছে মিলটি। অর্থাৎ দাম বাড়ার আগে থেকেই সরবরাহ কমিয়ে দেয়া হয়।

ডিসেম্বরে বিক্রয়াদেশ থাকলেও, সরবরাহ করা হয় আজ। ভোক্তা অধিদপ্তর বলছে, উৎপাদন থাকলেও, পণ্য সরবরাহে কয়েক মাসের ইচ্ছাকৃত দেরি করেছে প্রতিষ্ঠানটি। এতে সরবরাহ ঘাটতি দেখা দেয় বাজারে।

তবে ভোক্তা অধিকারের এ অভিযোগকে অস্বীকার করে মেঘনা গ্রুপ। তাদের দাবি, কারসাজির সাথে মিল কর্তৃপক্ষ জড়িত নয়।

এখন থেকে এসও অর্ডার বা বিক্রয়াদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যেই পণ্য ডেলিভারি দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় ভোক্তা অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park