1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে হাজী জালাল টাওয়ার মারর্কেটর সামনে ডাস্টবিন বিতরণ 

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩২২ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে পরিবেশ বান্ধব সোনারগাঁ গড়ার লক্ষ্যে মোগরাপাড়া চৌরাস্তা হাজী জালাল টাওয়ার মার্কেট এর সামনে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তা হাজী জালাল টাওয়ারের সামনে ডাস্টবিন বিতরণ করা হয়।

ডাস্টবিন বিতরণে সময়, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাজী শফিকুল ইসলাম বক্তব্য বলেন, পরিবেশ সুরক্ষা একটি সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ,আমাদের দেশে বসবাসকারী প্রতিটি মানুষের উচিত এর উন্নতির জন্য সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা করা যাতে পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ,ময়লা আবর্জনা ইত্যাদির প্রভাব এড়ানো যায়। পরিবেশের কারণেই সমস্ত মানুষের জীবন বিদ্যমান। তাই পরিবেশকে নিরাপদে রাখা আমাদের প্রধান দায়িত্ব হওয়া উচিৎ,তাই আজকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সোনারগাঁওয়ে হাজী জালাল টাওয়ার মার্কেটের সামনে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মাদ হোসাইন,
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক ভূইয়া মনির হোসেন, প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন, সোনারগা আর্ট এর পরিচালক রুবেল আহামেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park