1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

টিকটকের শুটিং শেষে কিশোরিকে ধর্ষণ

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫১ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানী মাঝি গল্লী এলাকায় টিকটকের জন্য ভিডিও শুটিং শেষে এক মাদরাসাছাত্রীকে তার প্রেমিক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ধর্ষণ মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। তবে পলাতক রয়েছে মূল আসামি। তাদের সবার বয়স ১৮ বছরের নিচে। এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নানি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টিকটক ভিডিও করার জন্য কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিকসহ ৫ টিকটকার। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিও শুটিং করে। পরে মাদরাসাছাত্রীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝির গল্লী এলাকার নির্জন স্থানে নিয়ে কথিত প্রেমিক ধর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park