1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

স্বনামধন্য ব্রোকারেজ হাউজের এম ডি’র বিরুদ্ধে ভাইয়ের অর্থ আত্নসাত মামলায় গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৪২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

নিজ ভাইয়ের সাথে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাত মামলায় সিনথিয়া সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক এর পরিচালক আব্দুল আউয়াল সুমন এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। এর আগে ‘সিনথিয়া সিকিউরিটিজ’ এর ডিরেক্টর সাইদুজ্জামান সজীব বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। শাহবাগ থানা সূত্রে জানা যায়, আসামির পরীবাগস্থ ২নং প্রিয় প্রাঙ্গন, ফ্ল্যাট নং- ডি, ৬/১২তে গ্রেফতারী পরোয়ানা তামিল করতে গেলে ফ্ল্যাটটি তালাবদ্ধ পাওয়া যায় এবং এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয় থানা থেকে। মামলার বাদী সাইদুজ্জামান সজীব জানান, আসামি আব্দুল আউয়াল সুমন তার সহোদর বড় ভাই যে দীর্ঘদিন কোম্পানির অংশীদারদের লভ্যাংশ বেআইনিভাবে একা হাতিয়ে নিয়েছে। এছাড়া জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তাদের পিতা মৃত মোঃ সেলিম, যিনি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ছিলেন উনার সমস্ত শেয়ার আত্নসাত করে নিজেকে উক্ত ব্যাংকের পরিচালক হিসেবে অধিষ্ঠিত করেছে। বিজ্ঞ আদালত উক্তসকল বিষয় আমলে নিয়ে এ আদেশ দিয়েছেন বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park