1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৮ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

রবিবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল করে অস্থায়ীভাবে দোকানপাট ও অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে কিছু ব্যবসায়ী। ফলে জনসাধারণের চলাচলে বিঘ্ন হচ্ছে।

কাঁচপুর ও মোগরপাড়া এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে নির্মাণ হওয়া এ জায়গা দুটিতে জনসাধারণের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তার উভয় পাশের গড়ে উঠা ৪ শতাধিক অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো জানান, উচ্ছেদ করা জায়গায় নতুন করে দোকানপাট গড়ে তুলতে না পারে সেজন্য আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park