1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৫ জেলের কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪১২ বার পঠিত

নিউজ ডেস্ক:

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদী এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়।

গত (১৮ অক্টোবর) বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

জানা গেছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২রা নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় সোনারগাঁয়ের মেঘনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিনার (ভূমি) মো. ইব্রাহীম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ৫ জন আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ব্যবহারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকারসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাগন।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হল:- মেঘনা উপজেলার বড়য়াকান্দি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান, একই গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. হোসেন, আবদুর সাত্তারের ছেলে মো. কামাল, আড়াই হাজার উপজেলার চর লক্ষীপুর গ্রামের রহম আলীর ছেলে জসীমউদ্দিন ও সোনারগাঁ উপজেলার রঘুবার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park