1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলের এক বছরের কারাদণ্ড

  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলের বিরুদ্ধে এনআইএ্যাক্ট মামলায় নগদ ২৯৭৪৩৭৪ টাকা জরিমানা এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেছে বিজ্ঞ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আাইনজীবি অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন।

সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ও অর্থ ঋণ আদালতের দায়রা মামলা নং ১১৪০/২১ ধারা এনআইএ্যাক্ট ১৩৮ মোকদ্দমার বাদী জামাল উদ্দিন এর মামলার এ রায় প্রদান করা হয়। আপীল আবেদনের শর্তে এক মাসের জামিনে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হক মন্ডল।

জানা যায় ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ও অর্থ ঋণ আদালতে দায়রা মামলা নং ১১৪০/২১ ধারা এনআইএ্যাক্ট ১৩৮ মোকদ্দমার বাদী জালাল উদ্দিন একটি ফ্ল্যাট, গাড়ী পার্কিং এর গ্যারেজ, সার্টার নির্মাণ বাবদ ২৯,৭৪৩৭৪ টাকা নাজমুল হক মন্ডলকে প্রদান করিলে তিনি সমপরিমাণ টাকার চেক প্রদান করেন। বাদী জামাল উদ্দিন যথা সময়ে চেকের টাকা উত্তোলনের চেষ্টা করিলে চেক ডিজঅনার হয়। এবিষয়ে দীর্ঘ শুনানি স্বাক্ষী প্রমাণ শেষে সোমবার ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ও অর্থ ঋণ আদালতের বিজ্ঞ বিচারক দায়রা মামলা নং ১১৪০/২১ ধারা এনআইএ্যাক্ট ১৩৮ মোকদ্দমায় বিবাদী নাজমুল হক মন্ডলের বিরুদ্ধে এক বছরের সাজাসহ ২৯,৭৪৩৭৪ টাকার জরিমানা রায় প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবী আদালতের অর্থ পরিষদের নিয়ম অনুসারে আগামী ত্রিশ দিনের মধ্যে টাকা জমাদানের শর্তে আপীল আবেদনের শর্তে আসামি নাজমুল হক মন্ডলের জামিন হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হক মন্ডলের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্ষমতার অপব্যবহার, প্রতারণার মামলা ও জিডি।

শেখ মোঃ লুৎফুল কবীর বাদী হয়ে বোন জামাই নাজমুল হক মন্ডলের বিরুদ্ধে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্টেট ১নং আমতলী আদালত মোকদ্দমা নং ১২৬৫/২০ ধারা- ২০১০ সালের রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের ২৫/২৬/২৭/৩০ ধারা এবং দঃবিঃ আইনের ৪০৬/৪২০ ধারায় তেরো কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করে যা চলমান রয়েছে।

কোতোয়ালী মডেল থানার জিডি নং ২৭২২ তারিখ ২০/৮/২০২৩ ভূক্ত করে জামাল উদ্দিন বলেন প্রকৃত মালিকের নিকট থেকে একটি ফ্ল্যাট বায়না রেজিস্ট্রেশন করে ক্রয় করার পর বিবাদী নাজমুল হক মন্ডল সেই ফ্ল্যাট অবৈধ ভাবে দখল করে নিয়েছে। তিনি জানান ক্ষমতাশীন দলের জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হক মন্ডল ক্ষমতার অপব্যবহার করে অর্থ, ভূমি, ফ্ল্যাট দখল প্রতারণা করে আসছে তিনি এর সুষ্ঠু প্রতিকার চান। এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হক মন্ডল মামলার ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park