1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বিএনপি নেতা আব্দুর রহমান মুন্সির ইন্তেকাল

  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও থানা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সী (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি গত কয়েকদিন ধরে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতী নাতনিসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বারদী বাজার খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় ছটাকিয়া কবরস্থানে দাফন করা হয়। বিএনপি নেতা আব্দুর রহমান মুন্সির মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সাংসদ অধ্যাপক মো. রেজাউল করিম,সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, কেন্দ্রীয় জামায়েত ইসলামীর সূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক এসএম ওয়ালিউর রহমান আপেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াসিন নোবেল, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park