1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের হলরুমে বাংলা টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামান রানার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। বক্তারা বলেন “বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সারাদেশে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে এবং দর্শকদের মনে স্থান করে নিয়েছে।”

বাংলা টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলা টিভির সোনারগাঁও ও বন্দর প্রতিনিধিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাজারুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালবেলার রুবেল মিয়া,
দৈনিক খবরের কাগজের মো: ইমরান হোসেন, দৈনিক ট্রাইবুনালের এসএম মনির হোসেন, দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার সামির সরকার সবুজ, দৈনিক মুক্ত খবরের শাহিন সাকি, দৈনিক বাংলাদেশের খবরের সজীব হোসেন, দৈনিক নতুন সময় তৌরব হোসেন, দৈনিক প্রথম সূর্যোদয় আরাফাত হোসেন সিফাত, দৈনিক আজকের সংবাদের মোক্তার হোসেন, দৈনিক স্বাধীন সংবাদের আমজাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park