1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার গংএর বিরুদ্ধে জমি দখল এবং চাঁদাবাজি মামলা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঁদাবাজী মামলার প্রদান আসামি আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি,মাদ্রাসা ভাঙচুর,লুটপাট, মাদক ব্যবসার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানান আওয়ামীলীগের ক্ষমতাকালীন সময়ে নৌকার এমপি কাউসার হাসনাত এবং নৌকার চেয়ারম্যান আল আমিন সরকারের প্রভাব দেখিয়ে দুর্নীতির রাজত্ব কায়েম করে আসছেন আল-আমিন সরকারের লাঠিয়াল বাহিনী নামে পরিচিত সাত্তার গং

উলুকান্দী গ্রামের আবু সিদ্দিকের ৩৬ শতাংশ জায়গা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দখল করে নেন এবং আরো বহু অসহায় মানুষের জায়গা জমিন দখল করেন।
দারুল কোরআন বয়স্ক মাদ্রাসা থেকে চাঁদা দাবি করেন চাঁদা না দেওয়ায় মাদ্রাসা লুটপাট ও ভাঙচুর করে নিয়ে যান,এ বিষয় সরকার নিবন্ধিত সংগঠন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সানাউল্লাহ বেপারী বাদী হয়ে চাঁদাবাজি মামলা করেন সোনারগাঁ থানা মামলা নাম্বার, ০৯-২০২৪। সাত্তারের ছেলে মোঃ কবির অর্থ বিষয়ক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ বৈদ্যের বাজার ইউনিয়ন,কবির এবং রুবেল এর নেতৃত্বে এখনো চালিয়ে আসছেন রমরমা ইয়াবার ব্যবসা তাদের অত্যাচারে মামরকপুরবাসী সহ আশেপাশের এলাকার মানুষ অতিষ্ঠ

আবু সিদ্দিক এর ছেলে মোঃ মকবুল হোসেন জানান আমাদের এই জায়গার পশ্চিম পাশে নৌকার চেয়ারম্যান ও বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন সরকারের নেতৃত্বে সাত্তার গংয়ের মাধ্যমে সরকারি লিজের জায়গা ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মাধ্যমে বিক্রি করে টাকা নিয়ে মোঃ হাবিবুর রহমানের বাড়ির মালিকানা রাস্তা করে দেন সম্পূর্ণ অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতার মাধ্যমে।
জায়গাটি আমরা স্বাধীনের পর থেকে শান্তিপ্রিয়ভাবে সরকারি আইন মোতাবেক ভোগদখল করে আসছি ঝাল জালিয়াতির মাধ্যমে আঃ সাত্তার নিজের নামে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক আমাদের জায়গা দখল করে নেয়,

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি’র নেতাকর্মীরা জানান, আল-আমিন সরকার এবং আব্দুস সাত্তার গং ছাত্র হত্যা ও চাঁদাবাজী সহ একাধিক মামলার আসামি। জানা যায় তাদের জুলুম অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park