1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি ছিল- কেন্দ্রীয় যুবদল নেতা রেজাউল করিম পল

  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে দীর্ঘদিন জিম্মি ছিল। নারায়ণগঞ্জ যুবদল ও বিএনপি পরিবার এতো নির্যাতন সহ্য করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সব সময় সক্রিয় ছিল। এ তাররুণ্যের সমাবেশেও পূর্বের ন্যায় আপনাদের সর্বাত্মক সক্রিয় ভূমিকা রেখে সমাবেশে ঢেউ ওঠাতে চাই।

বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপরদী এলাকায় একটি রেষ্টুরেন্টে আগামী ২৮মে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে চাই। যারা মনে করছে বাংলাদেশের তরুণ ও যুব সমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ। তাদেরকে দেখিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা যুবদল তারুণ্যের সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব,জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান প্রমুখ। সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park