1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিতাসের অভিযান

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবি,বাজবি (উত্তর পাড়া), তিনগাও, দুপ্তারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রশাসকের কার্যালয়ের, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,তারিকুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আড়াইহাজার জোনের প্রকৌশলী মো.রায়হান কবির। আনুমানিক ২৫০ বাড়ী থেকে ৩শ’ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও প্রতিটি অবৈধ লাইন সম্পুর্ন উচ্ছেদ/ অপসারণকরতঃ বিতরন লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়। অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য : এমএস পাইপ ২” ইঞ্চি ডায়া বিশিষ্ট ১০০ ফুট এবং ১” ডায়া বিশিষ্ট প্লাস্টিক পাইপ ৫০ ফুট প্রায়। তিতাস কর্তৃপক্ষ বলেন আমাদের অভিযান অব্যাহত আছে আমরা যেখানেই অবৈধ সংযোগের তথ্য পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে । অভিযানে পুলিশ প্রশাসন সহ তিতাসের কর্মকর্তা কর্মচারী-গণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park