আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবি,বাজবি (উত্তর পাড়া), তিনগাও, দুপ্তারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রশাসকের কার্যালয়ের, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,তারিকুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আড়াইহাজার জোনের প্রকৌশলী মো.রায়হান কবির। আনুমানিক ২৫০ বাড়ী থেকে ৩শ' চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও প্রতিটি অবৈধ লাইন সম্পুর্ন উচ্ছেদ/ অপসারণকরতঃ বিতরন লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়। অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য : এমএস পাইপ ২'' ইঞ্চি ডায়া বিশিষ্ট ১০০ ফুট এবং ১" ডায়া বিশিষ্ট প্লাস্টিক পাইপ ৫০ ফুট প্রায়। তিতাস কর্তৃপক্ষ বলেন আমাদের অভিযান অব্যাহত আছে আমরা যেখানেই অবৈধ সংযোগের তথ্য পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে । অভিযানে পুলিশ প্রশাসন সহ তিতাসের কর্মকর্তা কর্মচারী-গণ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.