1. admin@dailygrambangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে আমান গ্রুপের কম্বল বিতরণ 

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

‘হাতে হাত রেখে কাজ করি- উষ্ণতার বন্ধনে দেশ গড়ি’- এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় আমান ইকোনোমিক জোন এ ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল, আমান ইকোনোমিক জোনের মহা ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সুমন, উপ-মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান, আমান প্যাকেজিং লিমিটেডের উপ- মহা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

আমান ইকোনোমিক জোনের উপ-মহা ব্যবস্থাপক নাদিরুজ্জামান বলেন, আমান ইকোনমিক জোন ব্যবসায়ের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সর্বদা জড়িত। প্রতি বছর বৃক্ষরোপণ, অসহায় ও দূস্থদের মাঝে ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ ও শীত বস্ত্র বিতরণসহ নানা ধরনের কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্তদের মধ্যে ৫ শতাধিক হতদারিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park