সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
'হাতে হাত রেখে কাজ করি- উষ্ণতার বন্ধনে দেশ গড়ি'- এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় আমান ইকোনোমিক জোন এ ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল, আমান ইকোনোমিক জোনের মহা ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সুমন, উপ-মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান, আমান প্যাকেজিং লিমিটেডের উপ- মহা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
আমান ইকোনোমিক জোনের উপ-মহা ব্যবস্থাপক নাদিরুজ্জামান বলেন, আমান ইকোনমিক জোন ব্যবসায়ের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সর্বদা জড়িত। প্রতি বছর বৃক্ষরোপণ, অসহায় ও দূস্থদের মাঝে ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ ও শীত বস্ত্র বিতরণসহ নানা ধরনের কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্তদের মধ্যে ৫ শতাধিক হতদারিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.