1. admin@dailygrambangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রত্যন্ত অঞ্চলে ‘নারী সুরক্ষা’ প্রকল্পের কার্যক্রম শুরু

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

প্রত্যন্ত অঞ্চলে ‘নারী সুরক্ষা’ প্রকল্পের কার্যক্রম শুরু। বাংলাদেশের ১০০টি প্রত্যন্ত অঞ্চলে নারীর স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে আইসিডিডিআর,বি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর যৌথ উদ্যোগে, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ‘নারী সুরক্ষা’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের নারী ও কিশোরীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। শনিবার ২৯ নভেম্বর পাবনার বেড়া উপজেলার নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পের উদ্বোধনী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এটিই ছিল প্রকল্পের প্রথম পদক্ষেপ,যার উদ্দেশ্য প্রান্তিক অঞ্চলের নারীদের কাছে মানসম্মত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ক্যাম্পে মোট ২৩৫ জন নারী, কিশোরী ও শিশু বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সেবার মধ্যে ছিল,বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জরায়ু ক্যান্সার নির্ণয়ের জন্য স্ক্রিনিং, রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও হিমোগ্লোবিন পরীক্ষা। এ প্রকল্পের কর্মকর্তারা মনে করেন,প্রান্তিক অঞ্চল গুলোতে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং (ভিআইএ)-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সাধারণত সহজলভ্য নয়। তাই এই উদ্যোগ স্থানীয় নারীদের জন্য জরায়ু ক্যান্সার আগাম শনাক্তকরণ ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘নারী সুরক্ষা’ প্রকল্প নারীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসমতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার ও উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ বেড়া শাখার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park