হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
প্রত্যন্ত অঞ্চলে 'নারী সুরক্ষা' প্রকল্পের কার্যক্রম শুরু। বাংলাদেশের ১০০টি প্রত্যন্ত অঞ্চলে নারীর স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে আইসিডিডিআর,বি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর যৌথ উদ্যোগে, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ‘নারী সুরক্ষা’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের নারী ও কিশোরীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। শনিবার ২৯ নভেম্বর পাবনার বেড়া উপজেলার নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পের উদ্বোধনী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এটিই ছিল প্রকল্পের প্রথম পদক্ষেপ,যার উদ্দেশ্য প্রান্তিক অঞ্চলের নারীদের কাছে মানসম্মত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ক্যাম্পে মোট ২৩৫ জন নারী, কিশোরী ও শিশু বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সেবার মধ্যে ছিল,বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জরায়ু ক্যান্সার নির্ণয়ের জন্য স্ক্রিনিং, রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও হিমোগ্লোবিন পরীক্ষা। এ প্রকল্পের কর্মকর্তারা মনে করেন,প্রান্তিক অঞ্চল গুলোতে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং (ভিআইএ)-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সাধারণত সহজলভ্য নয়। তাই এই উদ্যোগ স্থানীয় নারীদের জন্য জরায়ু ক্যান্সার আগাম শনাক্তকরণ ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘নারী সুরক্ষা’ প্রকল্প নারীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসমতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার ও উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ বেড়া শাখার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.