1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সামাজিক সংগঠন “ভোরের পাখি সোনারগাঁ” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩১৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

“সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন” এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরীতে রবিবার সকালে সামাজিক সংগঠন ‘ভোরের পাখি সোনারগাঁও’ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম ও খেলাধুলার জন্য গঠিত সামাজিক এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সেলিম মিয়া, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার(সোনারগাঁ) আল আমিন তুষার, ব্যবসায়ী শহীদ মিয়া, রমজান হাসান, রানার শিমুল, চাকরিজীবি ওমর ফারুক, খোরশেদ আলম, কাউসার, সিজান, রমিজ, মাহমুদ, আবু বক্কর, শফিক, আওলাদ, মোবাশ্বের, তাওহীদ, বাচ্চু, নুর আলম, মাখনসহ ভোরের পাখি সোনারগাঁ এর বিভিন্ন সদস্যরা।

এর আগে ‘ভোরের পাখি সোনারগাঁ’ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে সোনারগাঁ উপজেলার কয়েকজন ক্রিড়ামোদী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ২০২২ সালে ঐতিহ্যবাহী পানাম নগরীতে গঠিত হয় সামাজিক সংগঠন ‘ভোরের পাখি সোনারগাঁ’। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর সদস্যরা দেশী-বিদেশী ম্যারাথনে অংশগ্রহণ, ব্যায়াম, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park