সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
"সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন" এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরীতে রবিবার সকালে সামাজিক সংগঠন 'ভোরের পাখি সোনারগাঁও' এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম ও খেলাধুলার জন্য গঠিত সামাজিক এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সেলিম মিয়া, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার(সোনারগাঁ) আল আমিন তুষার, ব্যবসায়ী শহীদ মিয়া, রমজান হাসান, রানার শিমুল, চাকরিজীবি ওমর ফারুক, খোরশেদ আলম, কাউসার, সিজান, রমিজ, মাহমুদ, আবু বক্কর, শফিক, আওলাদ, মোবাশ্বের, তাওহীদ, বাচ্চু, নুর আলম, মাখনসহ ভোরের পাখি সোনারগাঁ এর বিভিন্ন সদস্যরা।
এর আগে 'ভোরের পাখি সোনারগাঁ' এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে সোনারগাঁ উপজেলার কয়েকজন ক্রিড়ামোদী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ২০২২ সালে ঐতিহ্যবাহী পানাম নগরীতে গঠিত হয় সামাজিক সংগঠন 'ভোরের পাখি সোনারগাঁ'। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর সদস্যরা দেশী-বিদেশী ম্যারাথনে অংশগ্রহণ, ব্যায়াম, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.