1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

পাবনায় মায়ের আঁচল ক্লিনিকে নির্বাহী ম্যাজিস্ট্রট’র অভিযান: অর্থ ও কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৪৫ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনার তথ্যানুযায়ী পাবনা’র মায়ের আঁচল ক্লিনিক এন্ড নার্সিং হোমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়া ও রেজিষ্টার্ড চিকিৎসক ছাড়া রোগী ভর্তি ও অপারেশন করার দায়ে ক্লিনিকের স্বত্তাধিকারী আবু সাইদ কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, একমাসের কারাদণ্ড ও সিভিল সার্জনের অনুমতি ব্যাতিত ক্লিনিক পরিচালনা স্থগিত করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল। অভিযানে ক্লিনিকের বিভিন্ন কক্ষ থেকে প্রাপ্ত কন্ডম সহ অন্যান্য আলামত জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে জন্মনিরোধক (কন্ডোম), যৌন উত্তেজক ছিরাপ ও ক্লিনিকের চতুর্পাশে অগণিত ফেন্সিডিলের বোতল দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যক্তিবর্গ। নাম প্রকাশ না করার শর্তে, মায়ের আঁচল ক্লিনিক এন্ড নার্সিং হোমের আশপাশের একাধিক যুবক বলেন, অনেক পুর্ব থেকেই এই ক্লিনিকে দেহ ব্যবসা চলে। আমরা এর আগে কয়েকবার অনৈতিক কাজে করা অবস্থায় ক্লিনিকের কয়েকজন কে আটক করেছিলাম। পরে অনেক মানুষের সুপারিশে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ক্লিনিকের ভবন মালিক ( মহিলা) বলেন, ইতিপূর্বেও আমি এমন তথ্য পেয়ে সাইদ কে জিজ্ঞেস করায় তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তবে আমি আর তাদের আমার ভবনে রাখবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park