
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আব্দুল মান্নান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি পিরোজপুর ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় আব্দুল মান্নান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই তাৎপর্যপূর্ণ দিনে দলের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পিরোজপুর ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সবশেষে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেন এবং দেশবাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply