1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জাহিন টেক্সটাইল কারখানার শ্রমিকেরা ছুটির পর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যান। আহত দুজনকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে শ্রমিকেরা ট্রাকটি আটক করেন।

দুর্ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

যানজটে আটকে পড়া ইয়াছিন আরাফাত বলেন, কাঁচপুর থেকে যানজট মদনপুর ছাড়িয়ে গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর তাঁরা উল্টো পথে অটোরিকশায় ফিরে আসেন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার পর সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park