1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আমতলীতে হাওয়া বিবি নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫২৪ বার পঠিত

মোঃ ইমরান হোসাইন, আমতলী উপজেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে আমতলীতে হওয়া বিবি নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের (মৃধা ব্রিকস MMB) সংলগ্ন মাঠে গতকাল রাতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দুই ইউনিয়নের দুটি শক্তিশালী দল সোনাখালি একাদশ বনাম চুনাখালী KTS একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টস জিতে সোনাখালী একাদশ ফিল্ডিংযে়র সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে চুনাখালী KTS টিম ১৫৭ রানের টার্গেট দেয় সোনাখালি একাদশকে। নির্ধারিত ১২ ওভারে সোনাখালি একাদশ ১৫৫ রান তুলতে সক্ষম হয়। চার রানে জিতে যায় চুনাখালী KTS একাদশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান।
পটুয়াখালী আব্দুল হাই বিদ্যানিকেতন সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ বাবুল বিএসসির সভাপতিত্বে এমএমবি ব্রিকস এর পরিচালক মাহবুব আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সুবিদখালী শাখার ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহানুর আজিজ, ও সাবেক ইউপি সদস্য ও তরুণ আইনজীবী মোঃ মাহবুব আলম। আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ প্রমুখ।

উক্ত খেলা পরিচালনা করেন, মেজবাহ উদ্দিন কামাল বিএসসি ও মশিউর রহমান।

ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
খেলায় সার্বিক ব্যবস্থাপনা ছিলেন (মৃধা ব্রিক্সস MMB)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park