1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

পটিয়ায় শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতবণ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪১৩ বার পঠিত

প্রদীপ্ত রণন:

চট্টগ্রামের পটিয়ায় শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২২ মার্চ অনুষ্ঠিত হয়েছে ।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা আপোষহীণ সূর্যসৈনিক বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা শহীদ বিপ্লবী হিমাংশু চক্রবর্তীর স্মরণে তরুণ ব্যাংকার ও সমাজকর্মী প্রত্যয় চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত শহীদ বিপ্লবী হিমাংশু চক্রবর্তী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২২ মার্চ রোজ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকার সময় হাবিলাসদ্বীপ সার্বজনীন শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে । রাউন্ড রবীণ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬ টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটো দল টিম ফাইটার্স ও টিম চ্যালেঞ্জার্স ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে । এতে টিম চ্যালেঞ্জার্স ৫ উইকেটে টিম ফাইটার্স ‘কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে । খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পটিয়া ধলঘাট বীর কন্যা প্রীতিলতা ট্রাস্ট এর ফাউন্ডার প্রেসিডেন্ট পংকজ চক্রবর্তী । সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক যীষুকেশ বিশ্বাস , টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তরুণ ব্যাংকার ও সমাজকর্মী প্রত্যয় চক্রবর্তী , সহ সভাপতি সরোজ কান্তি পাল ,দিলীপ চৌধুরী , সহ সাধারণ সম্পাদক রাজীব নন্দী। খেলার ধারাবিবরণী ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রদীপ্ত চক্রবর্তী রণন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park