1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রূপগঞ্জে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭২৭ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিক্ষার গুণগত মান বৃদ্ধি লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষক মন্ডলীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছসহ, অত্র মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাসহ আরো অনেকে।

পরে উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, স্কুল চলাকালীন বহিরাগত কোন লোক কাজ ছাড়া স্কুলের আশেপাশে এবং স্কুলের ভিতরে ঘুরাফেরা করতে পারবে না। এবং কোন ছেলে যদি স্কুলের কোন মেয়েদের ইভটিজিং করে রাস্তায় বা স্কুলের ভিতরে তাহলে সে যেই হোক না কেনো অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, এই সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের গার্জিয়ান এবং শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। এবং শিক্ষকদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park