1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তফসিল ঘোষণায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আনন্দ র‍্যালী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

নিউজ ডেস্ক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালী করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালীতে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়। এসময় র‍্যালীটি মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজাসহ বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালীতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলি আকবর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ডা: আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য তাজুল ইসলাম, এম এ হালিম, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, সিরাজুল ইসলাম মোল্লা, সাহাবুদ্দিন প্রধান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, আওয়ামীলীগ নেতা জসিম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও র‍্যালীতে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park