1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

করমজা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যােগে হরতাল বিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪৮২ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

সারাদেশে বিএনপির ডাক দেওয়া হরতাল,অবরোধ ও সহিংসতার প্রতিবাদে বিএনপি জামাতের সমাবেশের নামে নৈরাজ্য সন্ত্রাস, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, প্রধান বিচারপতির বাসভবন ও পরিবহন ভাঙচুর করার প্রতিবাদে পাবনার সাঁথিয়া সিএন্ডবি বাসস্ট্যান্ড চত্বরে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩১ অক্টোবর সকালে সাঁথিয়া উপজেলার সিএন্ডবি চত্বর এলাকায় ডেপুটি স্পীকার এ্যাড.শামসুল হক টুকু এমপি ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এ্যাড.এস এম আসিফ শামস্ রঞ্জন এর নির্দেশে বেড়া সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ নেতৃত্বে।

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল বের হয়ে সিএন্ডবি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিএন্ডবি গোল চত্বরের সামনে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম আলমগীর হোসেন,সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান উকিল,ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান সজিব সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park