পাবনা প্রতিনিধি:
সারাদেশে বিএনপির ডাক দেওয়া হরতাল,অবরোধ ও সহিংসতার প্রতিবাদে বিএনপি জামাতের সমাবেশের নামে নৈরাজ্য সন্ত্রাস, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, প্রধান বিচারপতির বাসভবন ও পরিবহন ভাঙচুর করার প্রতিবাদে পাবনার সাঁথিয়া সিএন্ডবি বাসস্ট্যান্ড চত্বরে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১ অক্টোবর সকালে সাঁথিয়া উপজেলার সিএন্ডবি চত্বর এলাকায় ডেপুটি স্পীকার এ্যাড.শামসুল হক টুকু এমপি ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এ্যাড.এস এম আসিফ শামস্ রঞ্জন এর নির্দেশে বেড়া সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ নেতৃত্বে।
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল বের হয়ে সিএন্ডবি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিএন্ডবি গোল চত্বরের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম আলমগীর হোসেন,সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান উকিল,ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান সজিব সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.