1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ছবি ও অফিস ভাংচুরের ঘটনায় বিএনপি নেতার উপর ছাত্রলীগের হামলা

  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বারদী বাজার এলাকায় ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ আমীন হোসেনের অফিসে গত ১৬ জুন শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় অতর্কিত হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন মেম্বার।
একাধিক সূত্র জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় গাড়ি পোড়ানো- নাশকতা, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
বঙ্গবন্ধুর ছবি ও বারদী ইউপি সদস্য আমিন হোসেনের অফিস ভাংচুরের দায়ে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর নারায়ণগঞ্জ কোর্টে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া নিজেই বিএনপি নেতার জন্য আদালতে জামিনের আবেদন করেন এবং জামিন মঞ্জুর হয়। কোর্ট থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে উত্তেজিত ছাত্র লীগের কর্মীরা তার উপর হামলা চালায়।
উল্লেখ্য, গত (১৬ জুন) শুক্রবার বারদী ইউপি সদস্য আমিন হোসেনের অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের মামলায় অভিযুক্ত আলমগীর মেম্বারের বিরুদ্ধে যাতে কোন মামলা না নেয়া হয় সে জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদ উদ্দিন মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি আসাদ মিয়া ও সাধারণ সম্পাদক শরীফ সরকার ১৭ই জুন শনিবার রাতে ৯:৫৬ মিনিটে থানায় গিয়ে তদবির চালায়।
পরবর্তীতে অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনা পুলিশি তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাক্ষরিত এক প্রেস রিলিযে আওয়ামীলীগ ও জাতীয়পার্টিকে দোষারোপ করে নিন্দা ও প্রতিবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park