1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের ৪ সহযোগী গাঁজাসহ গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের ৪ সহযোগীকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারদী সিএনজি ট্যান্ড থেকে ২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত ইসলামের ছেলে জুয়েল(৩০) ও সোহেল (৩৩), একই এলাকার আলমগীরের ছেলে বাবু (২০) ও কুমিল্লার দেরউস গ্রামের সুন্দর আলীর ছেলে ফুল মিয়া (৩৭)।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙাকান্দি গ্রামের মৃত ইসলামের ছেলে জুয়েল ও সোহেলের নেতৃত্বে তাদের সহাযোগীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এমন অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park