1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁয়ে বেদেপাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন মেনীখালি তীরে সাহাপুরে অবস্থিত বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘সুবর্ণগ্রাম বেদেবহর ভাসমান পাঠশালা’র ৫০ জন শিক্ষার্থীর মাঝে ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র উদ্যোগে (২৫ মার্চ) সকালে স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ করা হয়েছে এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র সভাপতি নাসিমা আলম, আইএসও নাহিন সারাহাত আলম, ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর সভাপতি লিপি আক্তার, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি ও মানবাধিকার কর্মী শাহেদ কায়েস, ‘সুবর্ণগ্রাম বেদেবহর ভাসমান পাঠশালা’র শিক্ষক লতা মাহমুদ, মীম আক্তার, মো. রাসেদ প্রমুখ। মানবিক এই কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল স্থানীয় সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন।’

‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র সভাপতি নাসিমা আলম বলেন, “প্রতিদিনই একটি ভালো কাজ করা উচিত আমাদের, সেটি যত ছোটই হোকনা কেন। হোকনা সেটা কারো মুখে হাসি ফোটানো”। আর এ ধরনের মানসিকতা নিয়ে যদি আমরা এগিয়ে আসি, তাহলে অবশ্যই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যাবে। মানুষই এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।

কবি শাহেদ কায়েস ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’কে তাদের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এই সমাজে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন। যাদের সামর্থ্য রয়েছে তাঁদের এ সকল সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো উচিত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জীবনের চলার পথে তারা যে কোনো ভাবেই অসহায় হয়ে পড়েছে। এই অসহায়ত্ব যেকোনো কারণেই মানুষের হতে পারে। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য মানবিক সহায়তা দান নয়, এটি সুবিধাবঞ্চিত মানুষের অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park