1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) যাত্রাবাড়ি নুর কমিউনিটি সেন্টারের সামনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম।সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম শাকিল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ (সিআইপি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তুহিনুর রহমান(নুরু হাজী)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম জনি, বঙ্গবন্ধু সৈনিকলীগের ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সদস্য জিএম শহীদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি এম জি কিবরিয়া, সদস্য সচিব মুন্সি মোঃ আল ইমরান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন স্বপন, সদ্য যুগ্ম সাধারণ সম্পাদক(ঢা.ম.দ)আওয়ামী লীগ,এশিয়ান টিভির রিপোর্টার শহীদুল্লাহ গাজী, শ্যামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন। বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার সুফল যেন সবাই ভোগ করতে পারে সেই আহ্বান জানান। অনুষ্ঠানে ১৯৭১ সালের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park