1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

দেশে প্রথমবার হতে যাচ্ছে মেরুদণ্ড জোড়া লাগা শিশু আলাদা করার অস্ত্রোপচার

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৪২৪ বার পঠিত

নিউজ ডেস্ক:

দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশুকে আলাদা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ নিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বিএসএমএমইউতে বসবে মেডিকেল বোর্ড। বাংলাদেশে এ প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগা শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে।

জটিল, কঠিন ও অত্যন্ত স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

যমজ শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা, পেশায় পরিবহন শ্রমিক। প্রায় সাড়ে সাত মাস আগে রানার স্ত্রী নাসরিন ফুটফুটে দুই যমজ কন্যাসন্তানের জন্ম দেন। শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়ালাগা।

তিনি সকলের কাছে দোয়া চান, যেন অন্যসব শিশুর মতোই তার সন্তানও সুন্দর ও সুস্থ হয়ে উঠে।

জোড়া লাগা দুই শিশু নুহা ও নাবা। তাদের বয়স সাত মাস ১৩ দিন। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তিসহ অন্যান্য সব কিছু ঠিক থাকলেও দুবোনের মেরুদণ্ডের নিচের অংশ জোড়ালাগা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে কনজয়েন্ড টুইন বলে। এ যমজ শিশু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park