1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু সোমবার, প্রথমেই চিকিৎসাশাস্ত্র

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৬০৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু করা হয়। সে হিসাবে আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার। প্রথম দিনেই ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। এছাড়া ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্যমে শেষ হবে এবারের কার্যক্রম।

নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়।

এদিকে মঙ্গলবার ঘোষণা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পর দিন রসায়নে এরপর যথাক্রমে ৬ অক্টোবর সাহিত্যে এবং ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

অপরদিকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার কে পাচ্ছনে, তা নিয়ে প্রতিবারই সবার আগ্রহের কেন্দ্রে থাকে। এ বছর এমনই কিছু ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন আলোচনায় রয়েছে। এমনকি শান্তি পুরস্কারের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিন্দা জানানোও হতে পারে। সে হিসেবে ইউক্রেনে বেসামরিক লোকজনকে সাহায্যকারী স্বেচ্ছাসেবীরা আলোচনা রয়েছে। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রয়েছে গুঞ্জনের কেন্দ্রে। তালিকায় তার নাম ওপরের দিকেই রয়েছে বলেও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

প্রসঙ্গত, সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর ছয় শাখায় এ পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park