1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাজধানীতে আবারও পারমিট বিহীন বোরাক এসি বাস চলাচল শুরু

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও রাজধানীর গুলিস্তান থেকে সোনারগাঁও মেঘনাঘাট রুটে চলাচল শুরু করছে পারমিট বিহীন বোরাক এসি নামের যাত্রীবাহী বাস।

রুটের বৈধ পারমিট না থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়াম হতে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও মেঘনাঘাট রুটে চলাচলরত বোরাক এসি বাস বন্ধ করে দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ট্রাফিক) এর উর্ধ্বতন কর্মকর্তারা।

গতকাল শনিবার থেকে দালালদের মাধ্যমে অদৃশ্য শক্তি ব্যবহার করে আবারও রাজধানীর গুলিস্তান থেকে সোনারগাঁও মেঘনাঘাট রুটে পারমিট বিহীন বোরাক এসি বাসগুলো চলাচল শুরু করছে।

জানা গেছে, ঢাকা সায়েদাবাদ হতে কুমিল্লা হোমনা ভায়া গৌরীপুর আন্তঃজেলা রুটের বাস পারমিট নিয়ে অবৈধভাবে পুরাতন এসি বাস গুলো গত ১জুন থেকে ঢাকা আরটিসি’র কোন অনুমোদন না নিয়ে ”বোরাক এসি” নাম দিয়ে গাড়িগুলো অবৈধভাবে কাউন্টার বসিয়ে গাড়ি চলাচল শুরু করছিল। পরে বৈধ পারমিট না থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ রুট গুলিস্তান রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হলে বোরাক এসি বাস বন্ধ করে দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ট্রাফিক) এর উর্ধ্বতন কর্মকর্তারা।

”বোরাক এসি” বাস কোম্পানীর পরিচালকদের কোন মালিকানা গাড়ি না থাকা সত্ত্বে ও তারা এসি বাসের মালিকদের কাছ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণের আর্থিক সুবিদা নিয়ে ”বোরাক এসি” ব্যানারে বাস গুলো চলাচল করতে দিচ্ছে। এতে করে রাজধানীর গুলিস্তান ও জিরো পয়েন্ট এলাকায় অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল।

এদিকে ঢাকা আরটিসি’র অনুমোদন ছাড়া বাসগুলো চলাচলের কারণে এ রুটে বৈধ পারমিটধারী বাস মালিকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ ব্যাপারে বোরাক এসি বাসের পরিচালক আক্তার হোসেনের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি গাড়ির বৈধ পারমিট দেখাতে ব্যর্থ হোন এবং আগামীকাল সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো, মুনিবুর রহমান এর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, পারমিট বিহীন বোরাক এসি গাড়ি বন্ধ করা হয়েছিল। যদি অবৈধভাবে আবারও চলাচল করে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park