1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় দোয়া মাহফিল মদনপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পিরোজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন দিগন্ত, আস্থার নাম ‘ওয়ান ল্যান্ড এগ্রো’ সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব “খাইরুল ইসলাম সজিব”  নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

শুরু হয়েছে ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৭৫৩ বার পঠিত

নিউজ ডেস্ক:-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৮ আগস্ট।

জানা যায়, এবার আবেদন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তিচ্ছু আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫০ এবং আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে মোট ১২০টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নম্বর ১২০।

প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজসমূহ :

ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। তার মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park