1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় দাদি ও নাতনি নিহত

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৫০ বার পঠিত

নিউজ ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হেঁটে মহাসড়কর পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার কাঁচপুর মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যায়।

নিহতরা হলেন, বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার বেগম (৫৯) ও নাসির উদ্দিনের মেয়ে আরফি আক্তার (৮)। তারা দুইজনের দাদি ও নাতনি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন বলেন, ‘দুইজন নরসিংদী যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। দুপুর ১টার দিকে কাঁচপুর মোড়ে দাদি ও নাতনি দুইজন হেঁটে মহাসড়ক পারাপার হচ্ছিল। ওইসময় ঢাকামুখী দ্রুতগামী এশিয়া লাইন পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিলে তারা ছিটকে মহাসড়কের পাশে পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বাসটি আটক করলেও এর চালক ও হেলপার দুইজনই পালিয়ে যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুপুরে গুরুত্বর অবস্থায় দাদি ও নাতনিকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় দাদি মারা যায়। আর বিকেল ৫টার দিকে আইসিইউতে নাতনি মারা যায়। ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park