1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় আবুল হোসেনকে আইডিয়াল স্কুল এন্ড কলেজ’ সোনারগাঁ এর সংবর্ধনা

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় আবুল হোসেন তুষারকে ফুল দিয়ে অভিনন্দন ও সংবর্ধনা জানিয়েছেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ’সোনারগাঁ। রোববার (২৯ মে) বিকেল ৪টার দিকে মোগরাপাড়া চৌরাস্তায় হাবিবপুর এলাকায় অবস্থিত আইডিয়াল স্কুল এন্ড কলেজ’সোনারগাঁ এর অধ্যক মো. মিজানুর রহমান খান ও উপাধ্যক্ষ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রভাষক বৃন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজের কো অপ্ট সদস্য আবুল হোসেন তুষারকে ফুল দিয়ে অভিনন্দন ও সংবর্ধনা দেন।

শুক্রবার ( ২৭মে ) সকালে সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উর হক মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন আবুল হোসেন তুষারকে।
এদিকে আবুল হোসেন তুষার বলেন, মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসী আমাকে যে ভালবাসা দিয়েছে সে ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। তারা আমাকে ভালবেসেছে বলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত করেছে। মানুষ আমাকে যে ভালবাসা দিয়েছে আমি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও সেই ঋণ শোধ করার চেষ্টা করবো। সাথে যেসব মেম্বার প্রার্থীরা আমাকে ভালবেসে আমাকে মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছে সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park