1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পিরোজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন সেলিম রেজা

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পিরোজপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি আলহাজ্ব সেলিম রেজা।

সোমবার (১১ এপ্রিল) ইউনিয়ন পরিষদের ১ম সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ৯নং ওয়ার্ডের মেম্বার ও নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রেজা বলেন, আমি আমার প্রিয় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের ভোটে আমি দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছি এবং দ্বিতীয় বার প্যানেল চেয়ারম্যান হলাম।

কৃতজ্ঞতা জানাই ইউপি চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ পরিষদের সকল সদস্যবৃন্দের প্রতি, যাদের অকুণ্ঠ সমর্থন ছিল বলেই আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছি। আমি আমার উপর অর্পিত এ গুরুদায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park