1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, ইউএনও প্রত্যাহার

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘গতকাল (শনিবার) তাকে করিমগঞ্জ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গতকালই তাকে রিলিজ দেওয়া হয়েছে।’

মনজুর হোসেন কয়েকদিন আগে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। অভিযোগ রয়েছে, এর আগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকার সময় মির্জাপুর থানার এক কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

ওই ছাত্রী ইউএনওর বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের (স্মারক নম্বর ০৫.৪১.৯৩০০.০০৩.০৭.০০৩.২০-১০৪) ভিত্তিতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) গোপনীয় শাখায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিষয়টি তদন্তের দিন নির্ধারণ করা হয়। এ দিন অভিযুক্ত ইউএনও মনজুর হোসেন ও অভিযোগকারীকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু ইউএনও সেখানে যাননি। এদিন থেকে তিনি আর করিমগঞ্জ আসেননি। এর পরই তাকে প্রত্যাহারের আদেশ জারি করে মন্ত্রণালয়।

শনিবার বিকেলে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল বন্ধ থাকায় ইউএনও মনজুর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park