1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ৪৭ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৭ কেজি গাঁজা ও ১৫১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ অপু হোসেন (২৮) ও মোঃ লিয়াকত আলী ওরফে রেকমত (৩০)।

র‌্যাব-১১ জানায়, রোববার (৩ এপ্রিল) গভীর রাতে সোনারগাঁয়ে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে হাতে-নাতে মোঃ অপু হোসেন ও মোঃ লিয়াকত আলী ওরফে রেকমতকে গ্রেপ্তার করা হয়। এসময় অপু হোসেনের হেফাজত হতে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং গ্রেপ্তারকৃত অপর আসামী মোঃ লিয়াকত আলী ওরফে রেকমতের হেফাজত হতে ১৫১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী মোঃ অপু হোসেন গোপালগঞ্জের সদর থানার গোবরা এলাকার মোঃ শেখ কেরামত আলীর ছেলে। সে মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামী মোঃ লিয়াকত আলী ওরফে রেকমত নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে র‌্যাব জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park