1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে

  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩০১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অসহায় ছাত্রছাত্রীদের সেবক হতে চান আঃ সালাম / জহিরুল এবং মুকুল ভূইয়া ( বর্তমান সভাপতি সিরাজ চেয়ারম্যান পরিষদ)

পিরোজপুর ইউনিয়নের ঐতিহাসিক তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ ইং ২১ শে মার্চ, রোজ সোমবার অনুষ্ঠিত হবে।

বিগত ম্যানেজিং কমিটির সফল সভাপতি আলহাজ্ব সিরাজুল হক ভূঁইয়ার পরিষদের অভিভাবক শ্রেণীর সদস্যরা মাঠে এবং ভোটে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে।

বর্তমান অভিভাবক সদস্য মোঃ আব্দুল সালাম ভূঁইয়া বলেন, আমি বিগত বছরগুলোতে অসহায় ছাত্র ছাত্রীদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে এসেছি।
তিনি আরও বলেন যে, আমাকে পুনরায় অভিভাবকদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে অসহায় ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষার পরিবেশ করার সুযোগ করে দিবেন। তিনি সকল জনসাধারণের দোয়া এবং সকল অভিভাবকদের ভোট দেওয়ার জন্য বিশেষ আনুরোধ জানান।

নির্বাচন উপলক্ষে বর্তমান সভাপতির পরিষদ ( সালাম/ মুকুল/ জহিরুল) প্রতিদিনই অভিভাবকদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। ইনশাআল্লাহ, ভালো সাড়াও পাচ্ছেন।

অভিভাবকদের সাড়া পাওয়ার কারণ অনুসন্ধানে এলাকা ঘুরে জানতে পারি,বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক ভূঁইয়া কমিটির দায়িত্ব গ্রহন করার পর বিভিন্ন ভাবে অসহায় শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা এবং এস,এস,সি পরীক্ষার্থীর ঘরে ঘরে খোজ- খবর নেওয়া সহ স্থানীয় মাননীয় এমপি এবং ইউনিয়ন চেয়ারম্যান এর সার্বিক সহযোগিতায় স্কুলের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন, যা অভিভাবকদের মুগ্ধ করেছেন। তাই সকল অভিভাবকদের এবং এলাকাবাসীর চাওয়া আবারও সিরাজ চেয়ারম্যান পরিষদ স্কুলের দায়িত্ব ভার গ্রহন করুক।

সবার একটাই স্লোগান, সিরাজ চেয়ারম্যান পরিষদ, সবার সেরা পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park